সদর উপজেলায় অবহিতকরন সভা অনুষ্ঠিত
July 23, 2018,

জনি বেগম॥ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ভিজিডি কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ ভিজিডি চক্রের উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার সহ উপজেলার সকল কর্মকর্তবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সভায় ভিজিডি কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ ভিজিডি চক্রের উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ধরনের সমস্যা ও সমাধানের কথা আলোচনা করা হয়।



মন্তব্য করুন