কুপ্রস্তাবে রাজি না হওয়ায়  শিক্ষিকার শ্লীলতাহানী

July 24, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সোলেমান আহমেদ মানিক নামে এক যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল শিক্ষিকার শ্লীলতাহানী করা হয়েছে। এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে ২৩ জুলাই  সোমবার ওই যুবকের বিরোদ্ধে থানায় মামলা করেছেন। এজাহার থেকে জানা যায়, উপজেলার বিরাইমপুর এলাকার আব্দুল গফুরের ছেলে সোলেমান আহমেদ মানিক প্রায়ই ওই শিক্ষিকাকে মোবাইল ফোনে আপত্তিকর কথা বলে কুপ্রস্তার দিত। এতে তিনি রাজী না হওয়ায় তার স্বামীকেও প্রাণনাশের হুমকি দিত। ২১ জুলাই তিনি বিদ্যালয়ে পাওয়ার পথে রাস্তায় তার সিএনজির গতিরোধ করে তাকে সিএনজি থেকে টানাহেচড়া করে নামিয়ে তার শ্লীলতাহানী করে। থানার ওসি (তদন্ত) মোঃ জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com