শ্রীমঙ্গলে বরুনা ফয়জুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করছেন একটিভ মাদার্স ফোরাম

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় প্রাথমিক শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিভ মাদার্স ফোরামের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৪ জুলাই মঙ্গলবার সকালে স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল এর সভাপতিত্বে সনাকের টিআইবির এরিয়া ম্যানেজার পারভেজ কৈরীর সঞ্চালনায় মতবিনিময় সভার প্রারম্ভিক সূচনা বক্তব্যে বিস্তারিত আলোচনা করেন সনাক সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সনাক সদস্য রহমত আলী, স্বজন সনাক সদস্য রহিমা বেগম, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য জয়নাল আবেদিন, জসিম উদ্দিন, একটিভ মাদার্স ফোরামের আহ্বায়ক মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সনাক শ্রীমঙ্গল এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ এর সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মকর্তাবৃন্দ। সভায় আগামী ছয় মাসের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়।
সভা শেষে একটিভ মাদার্স ফোরামের সদস্য এবং এস এমসি কমিটির উদ্যোগে ১০ জন গরীব ছাত্রছাত্রীদেরকে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।



মন্তব্য করুন