বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান ও সবজি বীজ বিতরণ

July 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

২৫ জুলাই দুপুরে পৌরজনমিলন কেন্দ্রে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সুইস রেড ক্রসের আর্থিক সহযোগিতায় বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারকে অনুদান দেয়া হয়েছে। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে চার হাজার পাঁচশত টাকা ও আট জাতের সবজি বীজ বিতরন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মিছবাহুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ আলী , জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব ইউনিটের সদস্যবৃন্দ।  এই অনুদান বিতরনে প্রতিবন্ধি, বৃদ্ধ, সুবিধা বঞ্চিতদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com