গিয়াসনগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

July 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মোকামবাজার এলাকায় অনুষ্ঠিত এই সম্মেলনের মধ্য দিয়ে গিয়াসনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি গঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আগমদ, সহ-সভাপতি মসুদ আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক। এছাড়াও স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

প্রধান আলোচকের বক্তব্যে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রিত্বে বাংলাদেশ উন্নয়নের অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হয়েছে। ভিশন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে রুপান্তরিত হবে। বিএনপি ও জামায়াত সব সময় দেশ ও জণগণের বিপক্ষে অবস্থান করেছে। ২০১৯ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এবং গিয়াসনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সার্বিক কার্যক্রমে যুক্ত থেকে আওয়ামীলীগকে শক্তিশালী করার জনসাধারণকে আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com