মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ডাষ্টবিন বিতরণ

July 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভাকে সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে বছর ব্যাপী বিশেষ পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে স্কুল পর্যায়ে ডাষ্টবিন বিতরণ করা হয়।

২৬ জুলাই বৃহস্পতিবার  দুপুর ১২ টায় মৌলভীবাজার পৌরসভার আয়োজনে দি ফ্লাওয়ার্স কে.জি হাই স্কুল শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের  সভাপতি নেছার আহমদ। স্কুল হল রুমে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানেরর সভাপতিত্বে ও প্রদীপ নাহার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, রনধির রায় কানু, স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তারা ।

মেয়র ফজলুর রহমান বলেন আজ থেকে মৌলভীবাজার পৌরসভার প্রতিটি সড়ক ও পাড়া-মহল্লা সুন্দর এবং  পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে বছর ব্যাপী বিশেষ পরিচ্ছন্ন অভিযানের শুরু হলো। আমরা আজ শহরের বিভিন্নœ স্কুলে প্রায় ১০০টা ডাষ্টবিন বিতরণ করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com