মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

July 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” “নেশার ফাঁদে পড়বে যারা, সব হরিয়া মরবে তারা” এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে মৌলভীবাজারের রায়পুর উচ্চ বিদ্যালয়ের সেমিনার হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার ২৬ জুলাই সকালে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায়, রায়পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ রকিব চৌধুরী এর সভাপতিত্বে ও কৃষিবীদ সঞ্জিব সেনগুপ্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবোধ কুমার বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও মাদকবিরোধী সংগঠক নিখিল তালুকদার, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন।

এসময় বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com