২০১৮” এর এওয়ার্ড পেলেন মৌলভীবাজারের নুসরাত জাহান

July 28, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ উদ্যোক্তা তৈরীর প্রকল্প নিজে বলার মত গল্প প্রশিক্ষন শেষে” Promising Person to be Entrepreneur ২০১৮” এর এওয়ার্ড পেলেন মৌলভীবাজারের নুসরাত জাহান। নিজে বলার মত গল্পের ২য় ব্যাচের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান শেষে গত ২৩ জুলাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র হাত থেকে এই এওয়ার্ড গ্রহন করেন। এ প্রশিক্ষনে দেশের ৬৪ জেলা থেকে ৬০০০ হাজার তরুন তরুনীকে প্রশিক্ষন দেয়া হয়। নিজে বলার মত গল্পের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার অনলাইনে অনুষ্ঠান পরিচালনা করেন এবং পরে বিনামূল্যে সবাইকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এবং মোট ২৭ জনকে ” Promising Person to be Entrepreneur ২০১৮” এর এওয়ার্ড দেয়া হয়। এর মধ্যে মৌলভীবাজার জেলা থেকে একমাত্র নুসরাত জাহান এওয়ার্ড পান। মৌলভীবাজার জেলা থেকে ১০ জন এ প্রশিক্ষনে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com