মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের সম্মেলন

July 29, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ শাখার ২০তম সম্মেলন ‘যদিও অস্ত্র নেই প্রশস্ত প্রতিজ্ঞা জ¦ালো তবু, আলোকিত হোক বোধি’ এই শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই  শনিবার সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব। পরে কলেজে শোভাযাত্রা বের করা হয়। কলেজ সংসদের সভাপতি শুবিনয় শুভ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাসুক মিয়া, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক দীপক শীল, সুমন কান্তি দাস প্রমূখ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক ইউনিয়ন ও রিদম ব্যান্ড সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বিকেলে কাউন্সিল অধিবেশনে তপন দেব নাথ কে সভাপতি ও  রাজন দেব কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কলেজ কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com