নিউজ টোয়েন্টিফোর এর ২য় বর্ষপূর্তি পালন
July 29, 2018,

স্টাফ রিপোর্টার॥ স্যাটেলাইট নিউজ চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়।
২৮ জুলাই শনিবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলীর সভাপতিত্বে ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমদের এর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন এমপি, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুলল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, মোহনা টিভির প্রতিনিধি রাধাপদ দেব সজল, ডিবিসি নিউজের প্রতিনিধি পান্না দত্ত।



মন্তব্য করুন