বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইউনাইটেড ক্লাবের ঢেউটিউ টিন বিতরণ

স্টাফ রিপোর্টার॥ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ব্যক্তিদের মাঝে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ও যুক্তরাজ্যের স্কটল্যান্ডে বসবাসরত মৌলভীবাজারবাসীর অর্থায়নে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। শনিবার ২৮ জুলাই বিকেলে কনকপুর ইউনিয়নের কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৯টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়।
টিউ টিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, যুক্তরাষ্ট প্রবাসী সৈয়দ আকবর আলী। বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান, ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা আব্দুল কাইয়ূম, সাবেক সভাপতি রুমেল আহমদ, সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তামিনুল ইসলাম, প্রবাসী মো মুহিদ খাঁন, মোঃ মোস্তাফিজুর রহমান খাঁন সাজ্জাদুর রহমান, প্রবাসী রুহেল আমিনসহ ক্লাবের সদস্যবৃন্দ।
এর আগে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৫টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়।



মন্তব্য করুন