প্রেসক্লাবে প্রতিদিনের সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ প্রতিদিনের সংবাদ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে ও শুভেচ্ছানুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে।
সোমবার ৩০ জুলাই সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব।
প্রতিদিনের সংবাদের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদের পরিচালনায় । বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, সাধারণ সম্পাদক ও দেশটিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাভিশন টিভির প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখত, পাতাকুড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জনি বেগম প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, আলোকিত সময় পত্রিকার প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ, পাতাকুড়ির দেশ পত্রিকার রিপোর্টার আশরাফ আলী, আলী হোসেন রাজন, মোঃ আমির, মনজু বিজয় চৌধুরী, সৈয়দ ফয়েজ আলী।



মন্তব্য করুন