মৌলভীবাজারে ১৮০টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান

July 30, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের হাওর এলাকার প্রত্যন্ত অঞ্চল মানিক হাওর গ্রামের ১৮০টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
২৯ জুলাই রবিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ লাইনের উদ্ধোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি। মানকি হাওর এলাকার আটঘর বাজারে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেন, সৈয়দ মোস্তাক আলী, মোঃ সাত্তার মিয়া, মোঃ আজাদ মিয়া, মোঃ হাজী জসির মিয়া প্রমুখ।
জানা যায়, ১ কোটি ০৩ লক্ষ ৩৬ হাজার ১ শত টাকা ব্যয়ে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ড কর্তৃক নির্মিত এই ৬.৪৭৬কি.মি বিদ্যুৎ লাইনের মধ্যে ১২টি ট্রান্সফরমার স্থাপন করে এলাকার ১৮০ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com