রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল এর বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউপি’র কান্দিগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের সভাপতি রোঃ জায়েদ খান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ বাবলু আহমেদ এর সঞ্চালনায় রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের উদ্বোগে বৃক্ষরোপণ প্রোগ্রাম আয়োজন করা হয়।
৩০ জুলাই সোমবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক বিধান কৃষ্ণ ভট্রাচার্য। উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের পিপি রোঃ ফয়ছল আহমেদ, পিপি রোঃ কামরুজ্জামান সৈকত, আই পিপি রোঃদুলাল হুসেন,ক্লাব ভিপি রোঃফজলু হাসান, ক্লাব সেক্রেটারি রোঃ রাশেদ আহমেদ, রোঃ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।



মন্তব্য করুন