ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান

July 30, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ৩০ জুলাই সোমবার কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়।
যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, খাবারের সাথে ক্ষতিকর রং ব্যবহার করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা করাসহ বিভিন্ন অপরাধে হোটেল নাউওরীকে ৩ হাজার টাকা, খিলাছড়া হোটেলকে ৩ হাজার টাকা, নিউ লাইফ ফার্মেসীকে ৩ হাজার টাকা, খান ডিপার্টমেন্টালকে ২ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com