বিএনএসবি চক্ষু হাসপাতাল ও অপতালমিক বেইছ এর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
July 31, 2018,

স্টাফ রিপোর্টার॥ বিএনএসবি চক্ষু হাসপাতাল ও অপতালমিক বেইছ এর মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
২৯ জুলাই রোববার বিকাল ৪ টার দিকে সাইফুর রহমান স্টেডিয়ামে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পুরুষ দর্শক ছাড়াও উভয় গ্রুপের পরিবারের ও সহকর্মী মহিলা দর্শক হাত তালি দিয়ে খেলোয়ারদের উৎসাহ প্রদান করে। খেলায় ৪-০ গোলে বি এন এস বি জয় লাভ করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন বি এন এস বি যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আজাদুর রহমান ও বি এন এস বি বিশেষজ্ঞ ডাক্তার ডাঃ আল আমিন ও আব্দুল মান্নান প্রমুখ।



মন্তব্য করুন