বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত সভাপতি ঝলক ও মনসুর সম্পাদক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবজারের শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ঝলক ও মনসুর পরিষদের বেশীভাগ সদস্যই বিজয়ী হয়েছেন।
সোমবার ৩০ জুলাই সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঝলক ও মনসুর পরিষদের সভাপতি, সিনিয়র সভাপতি দুইজন ও সহ সভাপতি একজন, সম্পাদকসহ ২৭টি পদের মধ্যে ২২ টি পদে জয়লাভ করেন।
নির্বাচনে সভাপতি পদে ভূনবীর দশরত স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ঝলক কান্তি চক্রবর্তী ১৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিন্দ¦ন্ধি ছিলেন কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদ্য সাবেক সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী। তিনি পেয়েছেন ১৪৩ ভোট।
সিনিয়র সহ সভাপতি পদে ধোবার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দেব ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অপর সিনিয়র সভাপতি পদে আব্দুল ওয়াব উচ্চ বিদ্যালয়ের খালেদ আব্দুল বাছিত ১৭০ ভোট ২য় সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহমান ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং রানার উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক নুরুল হক ১৫৩ ভোট পেয়ে ২য় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনসুর ইকবাল ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ধোবার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ। তিনি পেয়েছেন ১৪৮টি ভোট। যুগ্ন সম্পাদক পদে মোঃ আব্দুল বাছিত ১৮৫ ও সুমন সরকার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, কোষাধ্যক্ষ পদে মোঃ আখতার হোসেন ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আফজল মিয়া ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন, সহ সাংগঠনিক পদে জেসমিন আক্তার ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন, সমাজকল্যাণ সম্পাদক পদে রনঞ্জিত কুমার পাল ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করুনাময় দাশ ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবতোষ দাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হন,দপ্তর সম্পাদক পদে শাহিনা আক্তার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়াও নির্বাচিত ১১ জন সদস্যরা হলেন, মোঃ জাবেদ মিয়া, অলক পাল, মোঃ আব্দুস সালাম, কৃপেশ চন্দ্র বিশ্বাস, পংকজ কান্তি দাশ, মোহাম্মদ নুরুজ্জামান, সাইফুল ইসলাম, হিরন্ময় দেব, সুমন পাল, মোঃ শাখাওয়াত হোসেন, সুবাস রবি দাশ।
নির্বাচন পরিচালন কমিটির সভাপতি ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত ও ভিক্টোরিয়া উচ্চ ব্যিালয়ে প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অনয় চৌধুরী জানান, নির্বাচনে ৩৩৫ জন ভোটারের মধ্যে ৩৩৩ জন ভোটার ভোট প্রদান করেন। এবং নির্বাচন অত্যন্ত শান্তিপুর্ণ ও সুষ্ঠ ভাবে সম্পর্ন হয়েছে।
ফলাফল ঘোষনার পর বিজয়ী ও বিজিত সকল প্রার্থীরা বলেছেন পুর্বের ন্যায় সকল শিক্ষকগণকে নিয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন এবং নিজেদের মধ্যে সকল সমস্যা সমাধান করবেন ঐক্যবদ্ধভাবে।



মন্তব্য করুন