ইভটিজিং প্রতিরোধে সাহসী হওয়ায় তিন ছাত্রীকে পুরষ্কৃত করলেন পুলিশ সুপার

August 2, 2018,

স্টাফ রিপোর্টার॥ ইভটিজিং প্রতিরোধে সাহসী ও বিশেষ অবদানের জন্য হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার ১ আগষ্ট সকালে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম বিদ্যালয় প্রাঙ্গনে ১০ম শ্রেনীর ছাত্রী ফাহমিদা রমজান নিশাত, অর্পিতা রায় তুলি ও শিমলা সুত্রধর পুজার হাতে পুরষ্কার তোলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিবাবক ও শিক্ষকমন্ডলীবৃন্দ।
পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম বিদ্যালয়ের সাহসী ও মেধাবী ছাত্রীদের প্রশংসা করেন এবং তাদের হাতে হাবিবুর রহমান রচিত মুক্তিযোদ্ধের প্রথম প্রতিরোধ নামক বই ও অন্যান্য পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে সেলিম সাহাদ আল হাসান ও তার বন্ধুদের নিয়ে স্কুলে আসা যাওয়ার পথে সকুলগামী শিক্ষার্থীদের ইভটিজিং করত। মৌলভীবাজার পুলিশ সুপার এর বাসভবনের সামনে হাসান ও তার সহযোগী বন্ধু জাকিরকে নিয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করে। এই সময় সাদা পোষাকে পুলিশ সুপার মোহাম্মদ শাহ-জালাল তার বাসভবনের সামনে অবস্থান করছিলেন। মেয়েরা দৌড়ে এসে সাদা পোষাকে থাকা এসপির কাছে সাহায্য প্রার্থনা করলে পুলিশ সুপারের নির্দেশে ওই দুই যুবককে আটক করে পুলিশ। পরে পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে মৌলভীবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আরিফুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর সহযোগী জাকিরকে সতর্ক করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com