গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

August 4, 2018,

জনি বেগম॥ দি অপটিমিস্টস মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 ৩ আগষ্ট শুক্রবার  সকাল ১০ ঘটিকায় কাশীনাথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হল রুমে  অপটিমিস্টস মৌলভীবাজার জেলা শাখা পরিচালক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সাইদুর করিম এর পরিচালনায় সুশিপ্তা দাস ও তারেক রহমান মাহির যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক বকশি ইকবাল আহমেদসহ অন্যান্যরা। অনুষ্ঠানে জেলার প্রায় ২০৩ জন শিক্ষার্থীকে মোট ৯ লক্ষ ৫৭ হাজার টাকা  বৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com