শ্রীমঙ্গলে আরো ২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের কাজ শুরু হবে

August 4, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গল উপজেলায় আরো ২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হবে। বিদ্যালয়গুলোর নকশা বা ডিজাইনের কাজ চলতেছে। এদিকে ইতিমধ্যে ২টি স্কুলের ভবনের কাজ শুর” হয়েছে। (সরকারী ও বেসরকারী ৪২টি নতুন স্কুল ভবন) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগে, শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) ৫ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সরকারী প্রতিশ্র”তি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি’র অক্লান্ত পরিশ্রমে শ্রীমঙ্গল উপজেলায় আরো ২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের কাজ শুরু হবে। যেসব বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরুর তালিকায় রয়েছে সেগুলো হলো আলিশারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভৈরবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভীমশী সরকারী প্রাথমিক বিদ্যালয়,বৌলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দূর্গানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর বর”না সরকারী প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাতল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেওয়ান শামসুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়,জয়তরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাইজদি পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, নয়নশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামনগর মনিপুরী বাস্তি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিঙ্গা বিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়। এবং দুটি বিদ্যালয়ের কাজ চলছে সেগুলো হলো বর”না সরকারী প্রাথমিক বিদ্যালয় (কাজ চলমান), নোয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় (কাজ চলমান)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com