অসুস্থ ও রোগাক্রান্ত মানুষকে আর্থিক সহায়তা দিল আপন সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কস্থ “আপন; সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থার উদ্যোগে সমাজের অসুস্থ ও রোগাক্রান্ত মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেছে।
৩ আগষ্ট শুক্রবার রাতে শহরের বেরিচর এলাকায় কঠিন ব্যাধিতে আক্রান্ত দুলাল মিয়াকে আনুষ্ঠানিকভাবে দশহাজার টাকার আর্থিক অনুদানে টাকা প্রদান করা হয়। আপন সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন এর পরিচালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফয়ছল আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মামুনুর রশিদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার ধর্মবিষয়ক সম্পাদক কাজী ইউসুফ শরিফ,সাধারন সম্পাদক মো.শাহজাহান ভুইয়া,কার্য্যনির্বাহী সদস্য আব্দুল মন্নান, দেলোয়ার হোসেন, মো.আতাউর রহমান, সৈয়দ মোস্তফা, আব্দুর রহিম মজুমদার প্রমুখ। উল্লেখ্য গত ১৪জন অসুস্থ ও রোগাক্রান্ত সংস্থার সদস্যদের মধ্যে ১লক্ষ ৪০হাজার টাকা চিকিতসা সহায়তার টাকা বিতরণ করে।



মন্তব্য করুন