স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবৎ জীবন সাজা দিয়েছে আদালত

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে স্বামীকে হত্যার অপরাধে স্ত্রীকে যাবৎজীবন কারাদন্ড দিয়েছে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত। রবিবার বিকেলে জেলা ও দায়রা জজ শেখ মোঃ আবু তাহের এ রায় দেন বলে জানান, মৌলভীবাজার জজ কোর্টের পিপি এডভোকেট এ এস এম আজাদুর রহমান।
তিনি জানান, ২০০০ ইং সনের ১১ নভেম্বর জেলার রাজনগর উপজেলার করিমপুর চা বাগানের সাহাদাৎ আলীর স্ত্রী রুলি বেগম পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে তার স্বামীকে মারাত্মক জখম করেন। এতে গুরুতর আহতবস্থায় তাকে মৌলভীবাজার সরকারী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার ভাই মো: শওকত আলী রাজনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ রুলি বেগমকে আটক করে। রুলি বেগম ১৬৪ ধারায় জবান বন্দিতে তাকে হত্যার বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তিনি জামিনে ছাড়া পেয়ে মামলার শেষ দিকের তারিখে হাজির না হয়ে পলাতক হন। দীর্ঘ বিচার কার্য শেষে রবিবার বিকেলে বিজ্ঞ আদালত রুলি বেগমকে যাবৎজীবন সাজা প্রদান করেন।
এদিকে মামলার সাজায় নিহত সাহাদাৎ এর স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করলেও পলাতক রুলি বেগমকে গ্রেপ্তার করে সাজার আওতায় নিয়ে আসার আহবান জানান তারা।



মন্তব্য করুন