মৌলভীবাজার সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়িত : ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

August 5, 2018,

স্টাফ রিপোর্টার॥ পর্যটন ও প্রবাসি জেলা চায়ের দেশ মৌলভীবাজারের সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হলো।

৫ আগষ্ট  দুপুরে ভিডিও কনফারেন্সে দেশের ২১টি উপজেলার সাথে মৌলভীবাজার সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন একজন চা-শ্রমিক ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সাথে।

চা, আগর, মৎস্যসহ জেলার সমৃদ্ধ অন্যান্য সম্পদ নিয়ে আলোকপাত করেন।

এ প্রান্তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ শতভাগ বিদ্যুতের উপকারভোগী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com