জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে ইনার হুইল ক্লাবের উদ্যোগে শ্রীমঙ্গলে শিশুদের মধ্যে পুষ্ঠিকর খাবার বিতরণ

August 5, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে পুষ্ঠি কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পুষ্ঠি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  শ্রীমঙ্গলে শিশুদের মধ্যে পুষ্ঠিকর খাবার বিতরণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট রবিবার দুপুরে স্থানীয় ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর উদ্যোগে উপজেলার কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হরিপদ রায়। ক্লাবের সভাপতি রীতা দত্তের সভাপতিত্বে ও  অনিমা করের উপস্থাপনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্ঠিকর খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com