সদর উপজেলা পরিষদ এর আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ এর আয়োজনে ও অর্থায়নে ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
৬ আগষ্ট সোমবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়ার সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -রাজনগর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে ২০১৭সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৭৩ জনকে ১ হাজার টাকা করে,২০১৭সালের জেএসসি/জেডিচি পরীক্ষায় উত্তীর্ণ ১০০ শত জনকে ১হাজার ৫০০ শত টাকা করে এবং পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১০০শত ৪ জনকে ১হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক/শিক্ষিকা,অবিভাবক,ছাত্রছাত্রী,প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন