হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপেজলা মাসকান্দি গ্রামের মনতাজ উদ্দিন (৭০) হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ও ২ জনের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩ জন আসামিদের যাবজ্জীবন ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও অপর ২ জনের ৩ সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো-সদর উপেজলার ৯নং আমতৈল ইউপির মাসকান্দি গ্রামের ছানু মিয়া (৪৫) পিতা আলকাছ মিয়া,লুছন মিয়া (৫৫) পিতা, আনছার উল্লাহ (প্রকাশিত মধুমিয়া),রুস্তুম উল্লাহ (৬৫) পিতা, মুত ছাদক উল্লাহ, খোকন মিয়া (৪০) পিতা,আলকাছ মিয়া ও সোনাহর মিয়া (৫২) পিতা মুহিম উদ্দিন। রায়ের সময় সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।
সোমবার ৬ আগষ্ট দুপুরে মৌললভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য রুস্তুম উল্লাহকে ২১ জুলাই মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আরেকটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন প্রদান করা হয়।
জানা যায়, ধান ক্ষেতে গরু ছড়ানো নিয়ে সংক্রান্ত বিরোধে জের ধরে ১৯৯৫ সালের ১লা সেপ্টেম্বর আমতৈল-মাসকান্দি রাস্তায় ধারালো অস্ত্র দিয়া মনতাজ উদ্দিনকে হত্যা করা হয়। নিহত মনতাজ উদ্দিন ওই এলাকার মুছা মিয়ার পিতা। এ ঘটনায় নিহেতর ছেলে মূছা মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় ৫জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কৃপা সিন্ধু দাশ ও বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আজিজুর রব চৌধুরী।



মন্তব্য করুন