শ্রীমঙ্গলে গ্রামীন ফোনের ডিষ্ট্রিভিউটর অফিসে দুঃসাহসিক চুরি সংঘটিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহ রোডস্থ গ্রামীন ফোনের ডিষ্ট্রিভিউটর এর অফিসে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা বিভিন্ন ক্যাটাগরির প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মুল্যের মোবাইল কার্ড চুরি করে নিয়ে যায়। ৬ আগষ্ট সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিষ্ঠনটির মালিক সাজ্জাদুর রহমান চৌধুরী সাজুর জানান, তারা মালিকানাধীন নাজমা এন্টারপ্রাইজ এর অফিসের প্রথম ক্ল্যালসিবল গেইট এবং ৪র্থ তলা পর্যন্ত তিনটি দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গ্রামীন ফোনের বিভিন্ন ক্যাটাগরির প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মুল্যের মোবাইল কার্ড চুরি করে নিয়ে যায়।
সিসি টিভির ক্যামেরার ফুটেজে দেখা যায় তিন জন চুর রাত্র ৪.৩৮ মিনিটের সময় প্রবেশ করে ৫.১৮ মিনিটের সময় চুরি সংঘটিত করে বের হয়ে যায়।
তিনি সকালের দিকে আমার প্রতিষ্টানের কর্মচারী খবর দিলে আমি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম কে বিষয়টি অবগত করিলে তিনিসহ সার্কেল এ এসপি আশরাফুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক ঘটনাস্হল পরিদর্শন করেন এবং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন ঢাকা থেকে খোঁজ-খবর নেন।



মন্তব্য করুন