২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
১২ আগষ্ট রোববার আভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকার রাস্তার উপর থেকে করে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ও ০২টি সিমকার্ডসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৯। আটককৃত অভিযুক্তের নাম ও ঠিকানা ঃ মোঃ শামীম মিয়া (২৮), পিতাঃ মৃতঃ আনোয়ার হোসেন, সাং-কুঞ্জবন, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার।
উলে¬খ্য যে, সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন