জেলা জাসদের শোক সভা অনুষ্ঠিত

August 15, 2018,

সংবাদদাতা॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা জাসদের উদ্যোগে এক শোক সভা’র আয়োজন করা হয়।

জেলা জাসদ সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী নাজিম উদ্দিন নজরুলের সঞ্চালনায় দলের চৌমহনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ নেতা বদরুল আলম খান তপু, হাজী এলেমান কবির, হুমায়ূন কবির ময়ূন, কৃপাময় দাস, কালিপদ দাশ, নাজমুল হক চৌধুরী মৌলুদ, এডভোকেট ইকবাল হোসেন বদরুল, মোস্তাক চৌধুরী, মখলিছুর রহমান, খালিছুর রহমান, আনোয়ার হোসেন দুলাল, আতাউর রহমান, সুভাষ দেব প্রমুখ।

সভার প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর শোক প্রস্তাব পাঠ করেন জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল এবং সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ সোয়েব আহমেদের পিতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইয়ামিন আহমেদের বাবা কামরুজ্জামান ও জেলা জাসদ নেতা সুভাষ দেবের পিতা’র মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাবে মরহুমদের আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com