বঙ্গবন্ধুর শাহাদত বাষিকীতে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ র্গাল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শোক সভা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্ক ও দেয়ালিকা প্রকাশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট বুধবার বিকেলে মৌলভীবাজার আঞ্চলিক ট্রেনিং সেন্টারের গাইড হাউসে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার জোৎ¯œা রহমানের সভাপতিত্বে এবং গার্ল গাইডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার নিগার সুলতানা রুবি, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। শোকসভায় বক্তব্য রাখেন বেগম নুরজাহান সুয়ারা,অপরাজিতা রায়, নাজমা বেগম ফাতেমা আক্তার,শিক্ষার্থী তাসনিয়া রহমান সৌমি,সারাতুল রাদিয়া খান,ফারজানা আক্তার মিতু প্রমুখ। পরে অতিথিরা এ উপলক্ষ্যে আয়োজিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।



মন্তব্য করুন