স্বেচ্ছাসেবক দল-এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

August 19, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষ্যে মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে রবিবার ১৯ আগস্ট দুপুর মৌলভীবাজার পৌর মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়রযুগ্ম আহবায়ক শামসুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুরর কিবসাবু, জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়রসহ সভাপতি শাম্মীর হাবিব চৌধুরী রবিন,  জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ, আবু বক্কর তালুকদার, আমিরুল ইসলাম সাহেদ, সাবেক ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, স্বেচ্ছাসেবক দল নেতাশহিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ রুবেল মিয়া, আলোচনা শেষে দেশবাসীরজন্য শান্তিকামনা ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগমখালেদাজিয়ার মুক্তির জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগতকিশোর দাস চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com