শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ইয়াবা মাদক ব্যবসায়ীসহ আটক

August 20, 2018,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

২০ আগষ্ট সোমবার আভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া চা বাগান এলাকার পাকা রাস্তার উপর থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। আটককৃত অভিযুক্তের নাম ও ঠিকানাঃ মোঃ রনু মিয়া (২৭), পিতা- মোঃ ধন উদ্দিন @ ধন মিয়া, গ্রাম- মোস্তফাপুর, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।

উলে¬খ্য যে, সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com