ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান

August 27, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ২৬ আগষ্ট  রোববার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর ভাবে খাদ্য তৈরি করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্যপন্যের প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকা, মূল্য তালিকা না, খাদ্য দ্রব্যতে ক্ষতিকর রং ব্যবহার করা রাখাসহ বিভিন্ন অপরাধে নোয়াখালী এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, লাকসাম ষ্টোরকে ৫ শত টাকা, নিউ বাসুদেব মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, গৌরাচাদ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা টাকাসহ মোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com