নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন

September 6, 2018,

বিকুল চক্রবর্তী॥ বাংলা চলচিত্র জগতের মহা নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক সম্মেলন করেছে ‘সালমান শাহ্ ভক্ত ঐক্যজোট’।

৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সালমান শাহ্ ঐক্যজোটের সভাপতি আলামিন আহমেদ, সংবাদ সম্মেলন করে সালমান শাহ্ হত্যায় জড়িতদের বিচার দাবী করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুনায়েদ খান। বিচারের দাবীতে আরো বক্তব্যদেন সাংবাদিক বিকুল চক্রবর্তী, সাংবাদিক এস কে দাশ সুমন ও বিডি ফিল্ম এর পরিচালক কবি লুৎফুর রহমান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, সালমান শাহ্ হত্যার ২২ বছর পেড়িয়ে গেছে। এখনো হত্যার জড়িতদের শাস্তি হয়নি।  বঙ্গবন্ধু হত্যাকারী, জাতীয় চার নেতার হত্যাকারী, যুদ্ধাপরাধী সকলের বিচার বর্তমান সরকার করে যাচ্ছে। আমরা চাই বাংলাদেশের এই  চিত্র নায়কের হত্যায় জড়িতদের অতিদ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com