জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন প্রনয়নের দাবী হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের

বিকুল চক্রবর্তী॥ জাতীয় সংসদে সংখ্যালুদের জন্য সংরক্ষিত আসন প্রনয়নসহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় সকল কমিটির নেতৃবৃন্দের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে সিলেট বিভাগীয় সমাবেশ।
৮ সেপ্টেম্বর শনিবার সকালে শ্রীমঙ্গল টি হ্যাভেন এর মিলনায়তনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রী কমিটির ভাইস চেয়ারম্যান রনধীর কুমার দেব এর আয়োজনে এ সমাবেশে বক্তবদেন সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সরাজ রঞ্জন বিশ্বাস ও শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায়সহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতারা।
বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন প্রনয়ন করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করা, অর্পিত সম্পতি প্রাপ্তি সহজতর করা ও দূগাপূজার ছুটি ৫দিন করার ব্যাপারে জোড়দেন।
এ সময় নেতৃস্থানীয় বক্তারা আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার আহবান জানান। সভায় হিন্দু বোদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের কয়েকশত নেতা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন