শ্রীমঙ্গল পৌরসভার কিশোরী ক্লাবের উদ্যোগে সার্টিফিকেট প্রদান

September 11, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে কিশোরী ক্লাবের প্রায় শতাধিক কিশোরীকে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন শেষে  সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

১০ সেপ্টেম্বর সোমবার বিকেলে শ্রীমঙ্গল পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু। কিশোরী ক্লাবের নেত্রী সুচিত্রা দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, প্যানেল মেয়র মীর এম এ সালাম, প্রভাসক আশরাফুল ইসলাম, প্রশিক্ষক আর্নি দাশ,শাহমীন আক্তার  প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানান। সাটিফিকেট বিতরণের আগে কিশোরী ক্লাবের উদ্যোগে অনুষ্টিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

//

//

//

//

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com