সাংবাদিক ইসমাইল শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ জাতীয় শিক্ষাপদক ২০১৮-তে শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। ১৬ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মীসহ ৮টি বিভাগের শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় অপরাপর পদে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তারা হলেন শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি ডা. হরিপদ রায় (সভাপতি, এসএমসি, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ শিক্ষক জহর তরফদার (প্রধান শিক্ষক, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ শিক্ষিকা হাসি রানী পাল (প্রধান শিক্ষিকা, গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ কাব শিক্ষক মুজিবুল হক (সহকারী শিক্ষক, মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ বিদ্যালয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রধান শিক্ষক কল্যান দেব) এবং ঝড়েপড়া রোধে শ্রেষ্ঠ বিদ্যালয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখ্য ইসমাইল মাহমুদ জাতীয় শিক্ষাপদক ২০১৬-তে উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, জাতীয় শিক্ষাপদক ২০১৭-তে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ও জাতীয় শিক্ষাপদক ২০১৮-তে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হলেন।



মন্তব্য করুন