শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আটক ৩

September 19, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৩জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল এর নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ জাকারিয়া, এসআই আবু সাঈদ সংঙ্গীয় ফোর্স সহ এক গোপন সংবাদের ভিত্তিতে স্হানীয় লোকজনের সহযোগীতায় জেটিরোডস্থ শশ্মান ঘাট সংলগ্ন বাঁশঝাড় এর নীচে থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র ২টি রাম দা, ২ টি লোহার তৈরি দরজার তালা ভাঙ্গার যন্ত্র সহ ৩ জনকে আটক করা হয়।

আটক কৃতরা হলেন ১। শিবলু মিয়া (৪১), পিতা- আব্দুল মোতালিব, স্থায়ী : গ্রাম- কাছিশাইল, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, বর্তমান : গ্রাম- দক্ষিন রেলওয়ে কলোনী, থানা-কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, ২। আঃ মুহিত (কিবরিয়া হান্নান) (২৫), পিতা-আঃ মালেক (কালা মিয়া), গ্রাম- রামনগর, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার ৩। দেলোয়ার মিয়া (২০), পিতা- আজিদ মিয়া, সাং- মাজদিহি পাহাড়, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার। এছাড়াও তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com