বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও তথ্যচিত্র প্রদর্শণী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও তথ্যচিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনাসভা ও তথ্যচিত্র প্রদর্শণীতে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক মো. নোয়াব আলী, শ্রীমঙ্গল উপজেলা তাঁতী লীগের যুগ্ম-আহ্বায়ক হাজী শাহ আলম, দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক রজতশুভ্র চক্রবর্তী প্রমুখ।
বক্তব্যে বক্তারা পর্যটন নগরী শ্রীমঙ্গলের সুকীর্তি ও পাশাপাশি সমস্যাগুলো তুলে ধরেন। এসময় তারা বলেন, পর্যটন নগরী হিসেবে ইতোমধ্যে শ্রীমঙ্গল বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। কিন্তু পরিতাপের বিষয় পর্যটনস্পটগুলো সঠিকভাবে দেখভাল হচ্ছেনা। পাশাপাশি শ্রীমঙ্গলের পরিবহণ সেক্টরগুলোতে ট্যুরিস্টদের সুযোগ-সুবিধার অভাব এবং রাস্তাঘাটগুলোর বেহাল দশা ট্যুরিস্টদর ভ্রমণের অন্তরায় হয়ে দাড়াচ্ছে। এজন্য যতোদ্রুত সম্ভব এই সমস্যাগুলোর সমাধান দরকার বলে জানান বক্তারা।



মন্তব্য করুন