শ্রীমঙ্গলে ৭ জুয়াড়ি আটক
October 1, 2018,

বিকুল চক্রবর্তী॥ গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে এই জুয়াড়িদের আটক করা হয়।
আটকৃত জুয়াড়িরা হলো- মো: আব্দুর রউফ(৪০),মো: সুমন মিয়া (৩১),ইমরান (৩৮), রহিম মিয়া (৩৩),মো: নুরুল ইসলাম (৩৭) ইমরান আলী ( ২৯) ও মাহমুদ মিয়া (৩৬) তাদের বাড়ি মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়। এসময় তাদের কাছ থেকে ৫ ভান্ডিল তাস ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন