শ্রীমঙ্গলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃংঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

October 9, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার ৯ অক্টোবর সকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়া, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটু প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com