শ্রীমঙ্গলে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত
October 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার ১২অক্টোবর সন্ধ্যায় শহরের মৌলভীবাজার সড়কের শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক আরজু মিয়া’র সঞ্চালণায় ও সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুর রহমান আজাদ, শ্রীমঙ্গল উপজেলা ভাইসচেয়ারম্যান প্রেমসাগর হাজরা, জাতীয় শ্রমিক লীগ শ্রীমঙ্গল পৌর শাখার আহবায়ক অর্জুন দেব, যুগ্ম আহবায়ক নাজমুল হক প্রমুখ।



মন্তব্য করুন