কৃতি ফুটবলার প্রয়াত ঝিনুক দেব চৌধুরীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান

সাইফুল ইসলাম॥ কৃতি ফুটবলার প্রয়াত ঝিনুক দেব চৌধুরীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে খেলোয়ার কল্যাণ সমিতি ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল।
১৩ অক্টোবর শনিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নিহতের পরিবারের হাতে এ অনুদান তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, সাবেক ফুটবলার পিযুষ কান্তি দত্ত ও জাতীয় দলের সাবেক ফুটবলার ইকরামুর রহমান রানা।
এসময় প্রয়াত ঝিনুক দেব চৌধুরীর স্ত্রী মুন্নী চৌধুরী ও আদিত্য নারায়ণ দেব চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে শ্রীমঙ্গলের ফুটবল অঙ্গনের প্রয়াত এই ফুটবলার ঝিনুক দেব চৌধুরীর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁর খেলোয়ার জীবনের ক্রীড়া নৈপুণ্যতা নিয়ে স্মৃতিচারণ করেন ফুটবলার দিপনু পাল,মোসলেহ উদ্দিন রমজান,শুভ্র রায়,আকবর হোসেন শাহীন ও মামুন আহম্মেদ।
এসময় কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান,আবুতালেব বাদশা,ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের খেলোয়ার সাইফুল, সজল, রমজান, আকাশ, দেলোয়ার, পরিমল, মেহরাজ, সজীব, অভিজিৎ ও রাফসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন