আলিয়াছড়া পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর ৫০ বছর পুর্তি উদযাপন

October 14, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আলিয়াছড়া চার্চটি ১৯৬৮ সালে প্রতিষ্টিত হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিয়াছড়া পুঞ্জির প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর ৫০ বছর পুর্তি উদযাপন করা হয়েছে। রোববার সকালে চার্চে এই ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান ও ফলক উন্মোচন করা হয়।

চার্চের ডিকন আরন মানার এর সঞ্চালনায় ও শ্রীমঙ্গল বড়লেখা প্রেসবিটারিয়ান চার্চের মডারেটর রেভাঃ এব্রিসন প্রতাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মেঘালয়ের জৈয়ন্তিয়া প্রেসবিটারিয়ান এর রেভা: ড. জে এফ জরুয়া। বিশেষ অতিথি সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর মডারেটর যাকব কিসকু, রেভা: ডেলিনসন বারৈ, আলিয়াছড়া পুঞ্জির হেডম্যান উটিয়ান তংপের, খাসি লেখক রুস পতাম।

এসময় বিদেশী অতিথি ড. পল সহ বিভিন্ন সিলেট বিভাগের বিভিন্ন প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com