শ্রীমঙ্গলে ৯০ জন নারীদের মাঝে ৭০ লক্ষ টাকার চেক বিতরন

October 15, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-২ (আরই আর এমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলা নারী কর্মীদের মাঝে সঞ্চয়কৃত অর্থের চেক প্রদান করা হয়েছে।

সোমবার ১৫ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

এসময় ৯০ জন নারী কর্মীর মধ্যে প্রায় ৭০,০০,০০০/- (সত্তর লক্ষ টাকা) বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com