শ্রীমঙ্গলে ৯০ জন নারী কর্মীদের মধ্যে সঞ্চয়ের চেক বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী -২ (আরই আর এমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলা নারী কর্মীদের মাঝে সঞ্চয়কৃত অর্থের চেক প্রদান করা হয়েছে।
সোমবার ১৫ অক্টোবর বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি স¤পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আওমালীগ, যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ৯টি ইউনিনের প্রতিটি ইউনিয়নে ১০জন করে মোট ৯০ জন নারী কর্মীদের মধ্যে প্রায় ৭০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।



মন্তব্য করুন