শ্রীমঙ্গলে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র প্রদান

October 20, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ অক্টোবর রাত ৯ টায় শ্রীমঙ্গলস্থ শাপলাবাগ পুজামন্ডপে স্বরলিপি সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীমঙ্গলের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মেধাবী ২৫ জন শিক্ষার্থীদের মধ্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে গৌরাঙ্গ বণিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, অধ্যাপক অবিনাশ আচার্য্য প্রমুখ।  অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তি ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com