শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

October 22, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০১৮ পালিত হয়েছে। “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো শ্রীমঙ্গলেও ২য় বারের মতো পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।

সোমবার ২২ অক্টোবর সকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ হরিপদ রায়, পুলিশ পরিদর্শক রুপন কুমার রায় প্রমুখ।

র‌্যালি ও আলোচনাসভায় শ্রীমঙ্গল থানা ও শ্রীমঙ্গল ট্রাফিক জোনের কর্মকর্তারা ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দরাসহ বিভিন্ন অংসংগঠন অংশ নেয়। এ সময় গাড়ি চালক ও জনসাধারণের নিকট লিফলেট বিতরণ করা হয়। এদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্কুল, কলেজেও দিবসটি পালিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com