শ্রীমঙ্গলে নিসচা’র সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও গুণীজন সম্মাননা প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও ৫১ জন ব্যক্তিত্বকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহ¯পতিবার ২৫ অক্টোবর সকালে শহরতলির কলেজরোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে এই সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হরিপদ রায়। নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কমকর্তা(তদন্ত) মো. সোহেল রানা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, নিসচা সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন প্রমুখ।



মন্তব্য করুন