শ্রীমঙ্গলে চা শিল্প খাতে শোভন কর্ম বাস্তবায়নে ত্রি-পক্ষীয় কর্মশালা

October 30, 2018,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক বাগান মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা শিল্প খাতে শোভন কর্ম বাস্তবায়নে ত্রি-পক্ষীয় কর্মশালা।

৩০ অক্টোবর মঙ্গলবার শহরের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এর হল রুমে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইন্ডিজিনাস পিপলস ডেভেলাপমেন্ট সার্ভিস (আইপিডিএস) এর যৌথ আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের সচিব মো.নুরুল আমিন।

আইপিডিএস এর প্রেসিডেন্ট সঞ্জীব দ্রং এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তৌমো পৌশিয়েনেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, ফিনলে টি সিইও (চীফ এক্সিকিউটিভ অফিসার) তাহসিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার।

এর আগে ধারনাপত্র উপস্থাপনা করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী ও আইএলও এর ন্যাশনাল কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম।

কর্মশালায় চা শ্রমিকদের জীবন মানের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও বাগানের উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এর আগে চা শ্রমিক জনগোষ্ঠীর একটি সাংস্কৃতিক দল পরিবেশন করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com